শাহজালালে আগুন: ২৫ আনসার সদস্য আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ২০:০১ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় আনসার বাহিনীর অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে তারা ধোঁয়া ও তাপের কারণে দগ্ধ এবং শ্বাসকষ্টের সমস্যায় পড়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতাল ও কুর্মিটলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়ার সময় ২৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচে এবং বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’

এর আগে দুপুর আড়াউটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

সর্বশেষ রাত আটটা পর্যন্ত আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

ঘটনাস্থল থেকে আনসারের উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন বলেন, ‘আমাদের সদস্যরা আগুন লাগার প্রাথমিক পর্যায়েই বিষয়টি শনাক্ত করে দ্রুত কর্তৃপক্ষকে জানায়। পরে তারা নিজেরাই ঝুঁকি নিয়ে উদ্ধার ও প্রাথমিক নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আগুনের এ ঘটনার সার্বিক তদারকি করছে এবং আহত সদস্যদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

/এবি/এম/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
১৮ অক্টোবর ২০২৫, ২০:০১
শাহজালালে আগুন: ২৫ আনসার সদস্য আহত
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা