শাহজালালে অগ্নিকাণ্ড: বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ১৮:১১ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:৩২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর আপাত ভিত্তিতে বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জিএসই মেইনটেনেন্স এলাকাকে অস্থায়ীভাবে পণ্য সংরক্ষণের জন্য নির্ধারণ করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, কাস্টমস কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই স্থানে পণ্যের কায়িক পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি বিমানবন্দরের ৯ নম্বর গেটে ‘এএসওয়াইসিইউডিএ ওয়ার্ল্ড’ সিস্টেমের সংযোগ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে পণ্যের খালাস প্রক্রিয়া চালু করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) এনবিআরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে সমন্বিতভাবে কাজ করছে কাস্টমস, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রফতানিকারক ও আমদানিকারকদের সুবিধার্থে বিকল্প স্থানে কার্যক্রম সচল রাখার পাশাপাশি পণ্য শনাক্তকরণ, পরীক্ষণ ও ছাড়পত্র প্রদানে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।

/জিএম/আরআইজে/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
১৯ অক্টোবর ২০২৫, ১৮:১১
শাহজালালে অগ্নিকাণ্ড: বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা