বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, রাত থেকেই চলবে ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ২০:৫৪ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১৫

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনও নিহতের ঘটনা ঘটেনি।’

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে মন্ত্রণালয়।

গণমাধ্যম পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্য ধারণের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

/আইএ/এমএইচআর/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
১৮ অক্টোবর ২০২৫, ২০:৫৪
বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, রাত থেকেই চলবে ফ্লাইট
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা