আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ১৬:০০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। রবিবার (১৯ অক্টোবর) এসব সরঞ্জাম খালাস হওয়ার কথা ছিল।

শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সাত ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের আমদানি পণ্যের অংশটিতে থাকা বেশ কিছু পণ্য পুড়ে যায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বৈদ্যুতিক সরঞ্জামগুলোর খালাসের দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। কোম্পানির কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসাইন জানান, ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে আসে।

তিনি বলেন, পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি নিতে হয়। সেই অনুমতি নিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা সম্ভব হয়নি। আজ খালাস হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পণ্যগুলো আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভানোর পরও স্থানে এখনও ধোঁয়া ও পানি পড়ছে, উদ্ধারকাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

/আইএ/আরকে/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
১৯ অক্টোবর ২০২৫, ১৬:০০
আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা