এক যুগে শাহজালাল বিমানবন্দরে আগুনের যত ঘটনা

ইমরান আলী
১৯ অক্টোবর ২০২৫, ০৭:০৩ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১৪

গত এক দশকে আগুনের ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে এমন ঘটনার পুনরাবৃত্তির পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। অন্যান্যবার তেমন ক্ষয়ক্ষতি না হলেও শনিবারের আগুনে ক্ষতি হয়েছে ব্যাপক। ধারণা করা হচ্ছে, এবারের আগুনে কয়েক কেটি টাকার মালামাল পুড়ে গেছে।

জানা যায়, ২০১৩ সালের ৫ এপ্রিল বিমানবন্দরের কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশের একটি গুদামে আগুন লাগে। সেই সময়, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট টানা দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি।

এরপর ২০১৫ সালের ২০ ডিসেম্বর আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকালে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তার দফতরে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। সৌভাগ্যবশত দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।

২০১৭ সালের ১১ আগস্ট বিমানবন্দরের মূল ভবনের ২ নম্বর টার্মিনালের তৃতীয় তলায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস তখন জানিয়েছিল, আগুনের সূত্রপাত হয়েছিল এয়ার ইন্ডিয়ার অফিস থেকে।

২০২২ সালের ১৪ ডিসেম্বর নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা ফোমসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আর শনিবার (১৮ অক্টোবর) আবার আগুন লাগে বিমানবন্দরে। এবার আগুন লাগে বিমানবন্দরে কার্গো ভিলেজে। এই আগুন এতটাই ভয়াবহ ছিল যে ৭ ঘণ্টা ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। এই সময় ফ্লাইট উঠানামাও বন্ধ ছিল। হতাহতের ঘটনা না থকলেও কার্গোতে থাকা সকল আমদানি পণ্য পুড়ে গেছে।

/এমএইচআর/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
১৯ অক্টোবর ২০২৫, ০৭:০৩
এক যুগে শাহজালাল বিমানবন্দরে আগুনের যত ঘটনা
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা