শাহজালালে আগুন: তদন্তে বিমানের ৬ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ২২:৫৩ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুনের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. নওসাদ হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।

কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।’

কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/আইএ/এম/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
১৮ অক্টোবর ২০২৫, ২২:৫৩
শাহজালালে আগুন: তদন্তে বিমানের ৬ সদস্যের কমিটি
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা