খোলা জায়গা ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে: ফায়ার ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ২৩:৪৩ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। খোলা জায়গা ও বাতাসের প্রবল গতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গোর ৮ নম্বর গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফায়ার ডিজি বলেন, ‘জায়গাটি পুরোপুরি খোলা ছিল এবং ভেতরে খোপ খোপ করে ভাগ করা। বেশিরভাগ পণ্যই দাহ্য পদার্থ ছিল। বাতাসের অক্সিজেনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা একদিকে আগুন নেভালেও অন্যদিকে বাতাসের কারণে আবার জ্বলে উঠছিল।’

তিনি জানান, বেলা সোয়া ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বাহিনীর ৩৭টি ইউনিট সেখানে কাজ করে। এর আগেই সিভিল এভিয়েশন ফায়ার ইউনিট কাজ শুরু করে দেয়।

ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ‘আগুন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণের কাজ চলছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ফ্লাইট চালু আছে। আগুন নেভানোর সময় আমাদের দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন, এছাড়া আনসারের কয়েকজন সদস্যও প্রাথমিকভাবে আহত হয়েছেন বলে খবর পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আগুন লাগার স্থানটি—আমদানি কার্গো সংরক্ষণের জায়গা—পর্যবেক্ষণ করেছি। আনুমানিক ৪০০ গজ বাই ৪০০ গজের খোলা ও বদ্ধ উভয় এলাকা জুড়ে পণ্য ছিল। প্রতিটি খোপ বা কম্পার্টমেন্ট পরিষ্কার করে করে আমাদের আগুন নেভাতে হয়েছে, যা সময়সাপেক্ষ ছিল।’

বাতাসই ছিল বড় চ্যালেঞ্জ

ফায়ার ডিজি বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাতাস। খোলা জায়গায় প্রচুর বাতাস থাকায় আগুনে অক্সিজেন সরবরাহ বেড়ে যায়, ফলে দ্রুত ছড়িয়ে পড়ে।’ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

অনুমতি ও নিরাপত্তা ইস্যু

সম্প্রতি ধারাবাহিক অগ্নিকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার ডিজি বলেন, ‘আমরা নিয়মিত প্রতিষ্ঠানগুলোতে ইন্সপেকশন করে সতর্ক করি, লাইসেন্স না থাকলে তা বাতিলের সুপারিশ দিই। কিন্তু আইন প্রয়োগের দায়িত্ব অন্যান্য কর্তৃপক্ষের। আমরা মানুষকে সচেতন করার কাজ করি।’

তিনি আরও বলেন, ‘সমন্বিত উদ্যোগ না হলে এমন দুর্ঘটনা রোধ কঠিন। ফায়ার সার্ভিস একা পারে না—সব সংস্থার যৌথ উদ্যোগ প্রয়োজন।’

আগুনের উৎস সম্পর্কে জানতে চাইলে ফায়ার ডিজি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কিছু নীল রঙের ফ্রেম দেখেছি, তবে এটা কেমিক্যাল ছিল কি-না, এখনই বলা সম্ভব নয়। নির্বাপণ শেষে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। আমাদের এখন অগ্রাধিকার আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা। পরে সেগুলো যাচাই-বাছাই করা হবে।’

/এবি/এমএইচআর/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
১৮ অক্টোবর ২০২৫, ২৩:৪৩
খোলা জায়গা ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে: ফায়ার ডিজি
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা