বিকাল ৪টার মধ্যে শাহজালালে অগ্নিনির্বাপণ সম্পন্নের আশা ফায়ার সার্ভিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৯ অক্টোবর ২০২৫, ১৫:৪৫ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকার আগুনের ঘটনায় নির্বাপণ কাজ আজ বিকাল ৪টার মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ।

রবিবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

বার্তায় বলা হয়েছে, সংস্থাটির ২৩টি ইউনিট রবিবার সকাল থেকে নির্বাপণ কাজ চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। ৬ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আজও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

আগুন লাগার পর সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। তবে আগুন নিয়ন্ত্রেণে আসার পর রাতেই বিমান চলাচল স্বাভাবিক হয়।

/আইএ/এম/
টাইমলাইন: শাহজালাল বিমানবন্দরে আগুন
১৯ অক্টোবর ২০২৫, ১৫:৪৫
বিকাল ৪টার মধ্যে শাহজালালে অগ্নিনির্বাপণ সম্পন্নের আশা ফায়ার সার্ভিসের
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
ইবনে সিনার ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা