সামাজিক সুরক্ষা কার্যক্রমের পরিধি বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৬:৪৩আপডেট : ০১ জুন ২০২৩, ১৬:৪৩

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন লক্ষ্য অর্জনের অন্যতম হাতিয়ার সামাজিক সুরক্ষা কার্যক্রম। বাজেট বক্তৃতায় জানানো হয় ২০০৯-১০ সময়ের তুলনায় বাংলাদেশের দারিদ্র্য ও অতিদারিদ্র্য যথাক্রমে ৪০.৬ ও ৬৮.২ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থমন্ত্রী জানান, বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমকে যৌক্তিকভাবে সাজানো হয়েছে।

বেড়েছে বয়স্ক ভাতা

পরিবর্তনের প্রস্তাবসমূহে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লাখ থেকে ৫৮.০১ লাখ জনে এবং মাসিক ভাতার হার ৫শ টাকা হতে ৬শ টাকায় উন্নীত করা হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতাভোগীর সংখ্যা ২৪.৭৫ লাখ থেকে ২৫.৭৫ লাখ জনে এবং মাসিক ভাতার হার ৫শ টাকা হতে সাড়ে ৫শ টাকায় উন্নীত হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ১২ লাখ ৫৪ হাজার জন হতে ১৩ লাখ ৪ হাজার জনে উন্নীত করার পাশাপাশি অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কার্যক্রমে উপকারভোগীর ভাতার হার দৈনিক ২শ টাকার পরিবর্তে ৪শ টাকায় বৃদ্ধি করা হয়েছে। ভাতাভোগী ও ভাতার সংখ্যা পরিবর্তন ছাড়াও সামাজিক সুরক্ষা কার্যক্রমকে লক্ষ্যভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য একে জি-টু-পি (Government to Person) পদ্ধতির আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়।

২৯ লাখ প্রতিবন্ধী ভাতা পাবেন

প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৩.৬৫ লাখ হতে ২৯ লাখ জনে বৃদ্ধি করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ডাটাবেজের আওতাভুক্ত সকলকে এ ভাতার আওতায় আনা হয়েছে। প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের মাসিক শিক্ষা উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে সাড়ে ৭শ টাকা হতে ৯শ টাকায়, মাধ্যমিক স্তরে ৮শ টাকা হতে সাড়ে ৯শ টাকায় এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৯শ টাকা হতে সাড়ে ৯শ টাকায় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া হিজড়া জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা ৪ হাজার ৮১৫ জন হতে ৬ হাজার ৮৮০ জনে উন্নীত এবং বিশেষ ভাতাভোগীর সংখ্যা ২ হাজার ৬০০ জন হতে ৫ হাজার ৬২০ জনে বৃদ্ধি করা হয়েছে।

বক্তৃতায় জানানো হয়, ইতোমধ্যে ২৫টি ক্যাশভিত্তিক কর্মসূচির মধ্যে ২২টি কর্মসূচির অর্থ এ পদ্ধতিতে সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাব/ মোবাইল ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। আগামী অর্থবছরে অবশিষ্ট ক্যাশভিত্তিক কর্মসূচিসমূহকে জি-টু-পি পদ্ধতির আওতায় আনা হবে। বর্তমানে ৮০ শতাংশের অধিক ক্যাশভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা জি-টু-পি পদ্ধতিতে প্রদান করা হচ্ছে।

/ইউআই/আরআইজে/
টাইমলাইন: bajet24
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ