ঝড়ের পর ছেঁড়া তার বিদ্যুৎকর্মী ছাড়া অপসারণ না করার অনুরোধ পিডিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ১৬:১৭আপডেট : ১৩ মে ২০২৩, ১৬:১৭

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূল অতিক্রম করার পর কোনও বিদ্যুতের তার ছেঁড়া পাওয়া গেলে তা বিদ্যুৎকর্মী ছাড়া নিজেরা অপসারণ না করার অনুরোধ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। শনিবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই কথা জানায়।
 
বিপিডিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, ‘বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বিতরণ ও সঞ্চালন ব্যবস্থায় বিঘ্ন ঘটে। বৈদ্যুতিক লাইনে ডালপালাসহ গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটে। এতে বৈদ্যুতিক লাইন ও পিলার ক্ষতিগ্রস্ত হয়, ঘটে যান্ত্রিক ত্রুটি। সুতরাং এরূপ বৈরী আবহাওয়ার মধ্যে গাছ সরানোসহ যান্ত্রিক ক্রটি সারাতে কিছুটা সময় প্রয়োজন হয়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিদ্যুৎ প্রাণঘাতী। তাই বৈদ্যুতিক ছেঁড়া তারের সংস্পর্শ এড়িয়ে চলার জন্য সকলকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। ঝড় থেমে গেলেও কোনোভাবেই ছেঁড়া তার সরাবেন না। বিদ্যুৎ কর্মীরাই ছেঁড়া তারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।’ বৈদ্যুতিক ছেঁড়া তার দেখামাত্র নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করেছে পিডিবি। 

প্রসঙ্গত, প্রতিবারই দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে প্রচুর বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এসব তারে হাত দিয়ে অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটে থাকে। 

/এসএনএস/ইউএস/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
সম্পর্কিত
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
জ্বালানি সংকট নিরসনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন
দেশে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান হবে কবে
সর্বশেষ খবর
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বাধিক পঠিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার