‘শুক‌রিয়া যে এবার মানুষ ভোটটা দিতে পারতেছে’

আরিফুল ইসলাম রিগান, কু‌ড়িগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯

‘শুক‌রিয়া যে এবার মানুষ নি‌জের ভোটটা দি‌তে পার‌তে‌ছে। কোনও সমস‌্যা নাই। সবাই আস‌তে‌ছে, স্বতঃস্ফূর্তভা‌বে ভোটটা দি‌তে‌ছে।’ ভোট দি‌য়ে কেন্দ্র থে‌কে বের হয়ে এভা‌বেই নি‌জের প্রতি‌ক্রিয়া জানান ভোটার আব্দুল আউয়াল (৬৫)।

বৃহস্প‌তিবার কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রের পাঁচপীর ডি‌গ্রি ক‌লেজ কে‌ন্দ্রে কথা হয় আউয়া‌লের সঙ্গে। ওই এলাকার বা‌সিন্দা তি‌নি।

আউয়াল ব‌লেন, ‘গণ‌ভোটসহ এম‌পি ভো‌টের ব‌্যালট বুঝ‌তে কোনও সমস‌্যা হয় নাই। এই কে‌ন্দ্রে কারও মু‌খে কোনও সমস‌্যার কথা শু‌নি নাই। সবাই আস‌তে‌ছে, স্বতঃস্ফূর্তভা‌বে ভোট দি‌তেছে।’

একই কে‌ন্দ্রে ভোট দি‌য়ে বের হ‌য়ে স্থান‌ীয় নারী ভোটার স‌বিতা রানী ব‌লেন, ‘ভোট দি‌ছি, কোনও সমস‌্যা হয় নাই।’

গণ‌ভোট প্রশ্নে স‌বিতা ব‌লেন, ‘গণ‌ভোটও দি‌ছি, লাল ব‌্যালট। বুঝ‌তে সমস‌্যা হয় নাই।’ একই মত দেন আরেক ভোটার মহব্বত হো‌সেন (৫০)।

কু‌ড়িগ্রাম সদর আস‌নের নীলারাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১০টায় নারী ভোটারদের লাইন শুধু উলিপুর নয়, বৃহস্প‌তিবা‌র দুপুর পর্যন্ত কু‌ড়িগ্রাম সদরসহ জেলার প্রতি‌টি উপ‌জেলায় সুষ্ঠুভা‌বে ভোট গ্রহ‌ণের খবর পাওয়া গে‌ছে। কেন্দ্রগু‌লো‌তে পুরুষ ভোটা‌রের চে‌য়ে নারী ভোটার‌দের উপ‌স্থি‌তি বে‌শি।

রিটা‌র্নিং অফিসা‌রের কার্যালয়ের দেওয়া তথ‌্য ম‌তে, জেলার চার‌টি আস‌নে মোট ভোটার ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৪। ৭০৬টি কে‌ন্দ্রে ভোটগ্রহণ চল‌ছে। বৃহস্প‌তিবার দুপুর ১২টা পর্যন্ত কু‌ড়িগ্রাম-১ আস‌নে (না‌গেশ্বরী ও ভূরুঙ্গামারী) ভোটের হার ছিল ১৪ ভাগ, কু‌ড়িগ্রাম-২ আস‌নে (সদর, রাজারহাট ও ফু‌লবাড়ী) ১৩ ভাগ, কু‌ড়িগ্রাম-৩ আস‌নে (উলিপুর) ১৭ ভাগ এবং কু‌ড়িগ্রাম-৪ আস‌নে (‌রৌমারী, চিলমার‌ী ও রা‌জিবপুর) ২২ ভাগ।

রিটা‌র্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দুপুর পৌ‌নে ১টার দি‌কে ব‌লেন, ‘এখন পর্যন্ত সব কে‌ন্দ্রে সুষ্ঠুভা‌বে ভোটগ্রহণ চল‌ছে। প্রায় ৩১ ভাগ ভোট প‌ড়ে‌ছে। কোথাও কোনও অপ্রী‌তিকর ঘটনার খবর নেই। কোনও অভি‌যোগ পে‌লে আমরা তাৎক্ষ‌ণিক ব‌্যবস্থা নি‌চ্ছি।’

/এমএএ/
টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৩
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম