লাফ দিয়ে প্রাণে বাঁচলেন ইউএনও ও তার স্ত্রী

বরগুনা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ১৪:১৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৪:৫২

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে অল্পের জন্য বেঁচে ফিরেছেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ ও তার স্ত্রী। এ ঘটনায় ইউএনওর স্ত্রী উম্মুল ওয়ারা আহত হয়েছেন। তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, ঢাকা থেকে অফিসিয়াল কাজ সেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় লঞ্চে বরগুনার আসছিলেন তিনি। রাত ৩টার দিকে লঞ্চে অন্য যাত্রীদের চিৎকারে তার ঘুম ভাঙে। এ সময় লঞ্চটি সুগন্ধা নদীর মাঝখানে অবস্থান করছিল। অনেকেই নদীতে লাফিয়ে বাঁচার চেষ্টা করেন। ধোঁয়ায় আচ্ছন্ন লঞ্চ থেকে তারাও লাফ দিলে তৃতীয় তলা থেকে দোতলায় পড়ে যান। তখন তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে যায় এবং হাতেও প্রচণ্ড আঘাত পান। অবস্থা খারাপ দেখে নিজের কাগজপত্র গুছিয়ে স্ত্রীকে নিয়ে নদীতে লাফ দেন তিনি।

আগুনে পুড়ছে লঞ্চ এমভি অভিযান তিনি আরও জানান, লঞ্চে থাকা বৃদ্ধ এবং শিশুরাই বেশি হতাহত হয়েছেন। এ ছাড়া লঞ্চে অনেক নারী ছিলেন যারা নদীতে লাফিয়ে পড়েছেন। শিশু, বৃদ্ধ ও নারীর বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আরেকটু মাঝনদীতে এই আগুনের সূত্রপাত হলে কাউকেই বাঁচানো সম্ভব হতো না।

আগুনের সূত্রপাত প্রসঙ্গে ইউএনও জানান, ভোর রাতে হঠাৎ ইঞ্জিন বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

আরও খবর:  লঞ্চে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৩৯

/এমএএ/
টাইমলাইন: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড
২৮ ডিসেম্বর ২০২১, ১২:০৩
২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩০
২৫ ডিসেম্বর ২০২১, ১১:৫৮
২৪ ডিসেম্বর ২০২১, ২২:০৬
২৪ ডিসেম্বর ২০২১, ১৪:১৭
লাফ দিয়ে প্রাণে বাঁচলেন ইউএনও ও তার স্ত্রী
সম্পর্কিত
ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগদুই উপজেলার ইউএনও অবরুদ্ধ, কার্যালয়ে ছাত্রদল-যুবদলের ভাঙচুর, সাংবাদিকদের মারধর
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে ইউএনওকে অবরুদ্ধ
ইউএনও’র ফোন নম্বর ‘ক্লোন’ করে ওসি ও বিএনপি নেতাদের কাছে চাঁদা দাবি
সর্বশেষ খবর
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা