লঞ্চে অগ্নিকাণ্ড: আরও দুই জনের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩:০২

ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বিষখালী নদীর পৃথক দুই স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৬ জনের লাশ পাওয়া গেলো।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সকাল ৯টায় বিষখালী নদী থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর নাপিতের হাট এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুন: সুস্থ হয়ে উঠেছেন লঞ্চে অগ্নিদগ্ধরা, ঢাকায় ফিরলেন ৭ বার্ন বিশেষজ্ঞ

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বুধবার সকাল পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধরা সুস্থ হয়ে উঠেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ৬১ জনের মধ্যে ৪৪ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে বাড়ি ফিরেছেন ২৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জন। তারাও সুস্থ।  দুই-একদিনের মধ্যে সবাই বাড়ি ফিরবেন বলে আশা করছেন চিকিৎসকরা।

/এসএইচ/
টাইমলাইন: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড
২৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৮
লঞ্চে অগ্নিকাণ্ড: আরও দুই জনের লাশ উদ্ধার
২৮ ডিসেম্বর ২০২১, ১২:০৩
২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩০
২৫ ডিসেম্বর ২০২১, ১১:৫৮
২৪ ডিসেম্বর ২০২১, ২২:০৬
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা