লঞ্চে আগুন: নদীর পাড়ে ২১ কবরে ২৩ জনের দাফন

বরগুনা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২১, ১৪:৪২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪:৪৫

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ২৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টায় বরগুনার পোটকাখালী গ্রামে খাকদোন নদীর পাড়ে তাদেরকে দাফন করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় বরগুনার সার্কিট হাউজ মাঠে ৩০ জনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম। এরপর পাঁচ জনকে শনাক্ত করেন স্বজনরা। দাফনের জন্য ২৫ লাশ কবরস্থানে নিয়ে আসা হয়। পরে আরও দুই জনকে শনাক্ত করেন স্বজনরা।

দুপুর ১টার দিকে খাকদোন নদী তীরবর্তী এলাকায় ২১টি কবরে ২৩ জনের দাফন সম্পন্ন হয়। চার জনের মরদেহ আলাদা করা না যাওয়ায় দুই কবরে দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

২১টি কবরে ২৩ জনের দাফন

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নলছিটির সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। ঢাকায় পাঠানো হয়েছে ১৬ জনকে। আহত হয়েছেন শতাধিক।

মৃত ৪১ জনের মধ্যে চার জনের লাশ নিয়ে গেছেন স্বজনরা। পরে আরও পাঁচ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি ৩২ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত করেন স্বজনরা। বাকি ৩০ জনের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। দাফনের আগে আরও সাত জনের পরিচয় শনাক্ত করেন স্বজনরা।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। 

অগ্নিকাণ্ডের ঘটনার পরের দিন শনিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি নিখোঁজ যাত্রীদের স্বজনরা নদী ও নদী তীরবর্তী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন।

/এসএইচ/
টাইমলাইন: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড
২৮ ডিসেম্বর ২০২১, ১২:০৩
২৫ ডিসেম্বর ২০২১, ১৪:৪২
লঞ্চে আগুন: নদীর পাড়ে ২১ কবরে ২৩ জনের দাফন
২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩০
২৫ ডিসেম্বর ২০২১, ১১:৫৮
২৪ ডিসেম্বর ২০২১, ২২:০৬
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা