লঞ্চে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৩:০৯ আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩:৩৬

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় রাসেল নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বার্ন ইনস্টিটিউটের আইসিইউ’র ১২ নম্বর বিছানায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ৩৮ বছর বয়সী রাসেল আজ বেলা পৌনে ১২টার দিকে মারা যান। ওনার শরীরের ২৮ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

এ নিয়ে বার্ন ইনিস্টিউটে চার জনের মৃত্যু হলো। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন আরও ১২ জন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আজ সোমবার দুপুর পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

/এআইবি/এআরআর/ইউএস/
টাইমলাইন: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড
০৩ জানুয়ারি ২০২২, ১৩:০৯
লঞ্চে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু
২৮ ডিসেম্বর ২০২১, ১২:০৩
২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩০
২৫ ডিসেম্বর ২০২১, ১১:৫৮
২৪ ডিসেম্বর ২০২১, ২২:০৬
সম্পর্কিত
দুই লঞ্চের সংঘর্ষ, ১০ যাত্রী আহত
বাল্কহেডের সঙ্গে নৌ পুলিশের টহল নৌযানের সংঘর্ষ, কনস্টেবল নিহত
ঈদযাত্রায় বাড়ছে মৃত্যুমিছিল: অনিয়ম-অবহেলায় বাড়ছে ঝুঁকি
সর্বশেষ খবর
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ভোররাতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
ভোররাতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক