ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে হাঁটুপানি, বন্ধ যোগাযোগ

কুমিল্লা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ১১:১০আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০০:৫৮

ভারত থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে কুমিল্লাসহ আশপাশের এলাকার পানি। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের কিছু অংশও ডুবে গেছে হাঁটুপানিতে। সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট।

বুধবার রাত থেকে পানি বাড়তে থাকলেও বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে যান চলাচল আটকে যায়।

জানা গেছে, এদিন চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট দেখা গিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। এখন পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।

সড়কে গাড়ির দীর্ঘ সারি (ছবি: বাংলা ট্রিবিউন)

জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়া সড়কে স্টার্ট বন্ধ হয়ে আটকে পড়েছে অনেক গাড়ি। অনেকে উল্টো লেনে যাওয়ার চেষ্টা করছেন। এতেও যানজট সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাতেও পানি ছিল তবে কম। ভোর থেকে হুট করেই পানি বেড়ে যায়। আটকে পড়ে সড়ক। আর এরপর থেকেই যানজট সৃষ্টি হতে থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিস আসলেও তেমন কোনও কাজ করতে পারছে না।

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন জানিয়েছেন, পুলিশ মাঠে কাজ করছে। পানি অনেক বেশি।

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি