ভারতীয় ঢলের সঙ্গে বৃষ্টি অব্যাহত সিলেটে, কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে

সিলেট প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ১৪:১৭আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৪:২৭

সিলেটে অতিবৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমা ছাড়িয়ে গেছে সিলেটের কুশিয়ারা নদীর পানি। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্যমতে এমনটি জানা যায়।

পাউবো জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কুশিয়ারার চারটি পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিন সকাল ৯টায় কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে, বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় এই পয়েন্টে পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপরে ছিল।

এ ছাড়াও বৃহস্পতিবার সকাল ৯টায় কুশিয়ারার পানি শেওলা পয়েন্টে বিপদসীমার ৬, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৭১ ও শেরপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুধবারও এই নদীর তিনটি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে ছিল।

এদিকে, ভারত থেকে নেমে আসা ঢলের সঙ্গে সিলেটে অব্যাহত রয়েছে বৃষ্টিপাতও। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৩৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল মুঈদ বলেন, ‘সিলেটে আরও দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী