ইউক্রেনের খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩, আহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৪, ১৭:৩২আপডেট : ২৩ জুন ২০২৪, ১৭:৩২

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৩ জন নিহত ও আরও ৫২ জন আহত হয়েছেন। শনিবার (২২ জুন) একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। এই হামলার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার গাইডেড বোমা হামলার মোকাবিলায় অস্ত্র সহযোগিতা চেয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামলার ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাঁচ তলা একটি আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানালাগুলো ভেঙে গেছে, বারান্দা তছনছ হয়ে হয়ে আছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের প্রসিকিউটর নিহতের সংখ্যা তিন ও আহত ৫২ জন বলে জানিয়েছে। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ। তিনি বলেছেন, আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, গাইডেড বোমা ব্যবহার করে রাশিয়া যে ত্রাস চালাচ্ছে তা অবশ্যই থামাতে হবে এবং তা থামানো সম্ভব। আমাদের অংশীদারদের কাছ থেকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

শনিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, শুধু জুন মাসে রাশিয়ার সেনাবাহিনী প্রায় ২ হাজার ৪০০টির বেশি গাইডেড বোমা ব্যবহার করেছে। খারকিভকে লক্ষ্য করে এমন বোমা ফেলা হয়েছে প্রায় ৭০০টি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৩ জুন ২০২৪, ১৭:৩২
ইউক্রেনের খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩, আহত ৫২
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ