প্রাণঘাতী রুশ হামলার পর আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৪, ২২:২৬ আপডেট : ৩০ জুন ২০২৪, ২২:২৬

রাশিয়ার প্রাণঘাতী হামলার পর আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৯ জুন) রাতে ভিলনিয়ানস্কে রুশ হামলায় দুই শিশুসহ সাতজন নিহতের পর রবিবার টেলিগ্রামে তিনি লিখেছেন, আমাদের শহর ও মানুষেরা প্রতিদিন এমন রুশ হামলার শিকার হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভিলনিয়ানস্ক জাপোজ্জিয়া অঞ্চলের একটি শহর। হামলার পর ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি পার্কে কম্বলে মোড়া মরদেহ রয়েছে। পাশে রয়েছে পুড়ে যাওয়া ভূখণ্ড ও বিধ্বস্ত ভবন।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বোমাবহনকারী উড়োজাহাজ ধ্বংসের জন্য ইউক্রেনের সেনা ও সরঞ্জাম প্রয়োজন। আমাদের জনগণকে রক্ষার জন্য স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। রাশিয়ার প্রতিদিনের ত্রাস প্রতিহত করতে দূরে আঘাতে সক্ষম অস্ত্র ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

মার্চ মাস থেকে রুশ সেনারা ইউক্রেনে নতুন ধরনের গাইডেড বোমা ব্যবহার করছে। এসব বোমা ব্যবহার করে ইউক্রেনীয় শহর ও গ্রামে হামলা চালানো হচ্ছে।

জেলেনস্কি বলেছেন, গত সপ্তাহে রাশিয়া ৮০০টির বেশি গাইডেড বোমা ইউক্রেনে নিক্ষেপ করেছে।

ইউক্রেনের চারটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এগুলো সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এমন অস্ত্রের জন্য জেলেনস্কির বারবার অনুরোধের পর জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও যুক্তরাষ্ট্র আরও প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

শনিবার দিনে ও রাতে রুশ হামলায় সব মিলিয়ে ১৫ জন বেসামরিক ও ৩৭ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
৩০ জুন ২০২৪, ২২:২৬
প্রাণঘাতী রুশ হামলার পর আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
সম্পর্কিত
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ