নভেম্বরে দ্বিতীয় শান্তি সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১৮:৫১আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:৫১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি নভেম্বরের মধ্যে একটি শান্তি পরিকল্পনার সব কিছু প্রস্তুত করতে চান। যাতে তার শান্তির দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে পারে কিয়েভ। সোমবার (১৫ জুলাই) তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমি লক্ষ্য স্থির করেছি নভেম্বরের মধ্যে আমরা একটি সম্পূর্ণ প্রস্তুত পরিকল্পনা পেয়ে যাব।

গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাটো জোটের এক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফেরার পর সোমবার কিয়েভে এই মন্তব্য করেছেন জেলেনস্কি। রাশিয়ার সর্বাত্মক হামলার ২৮ মাস পর ন্যাটোর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত মাসে সুইজারল্যান্ডে প্রথম শান্তি সম্মেলনের আয়োজন করে ইউক্রেন। যেখানে ৯২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু রাশিয়া ছিল না। কিয়েভ জানিয়েছে, তারা পরবর্তী সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে পারে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে বলেছেন, মস্কো পরবর্তী সম্মেলনে অংশ নেবে না। যদিও ক্রেমলিন এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি।

ইউক্রেন জানিয়েছে, পরবর্তী সম্মেলনে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেন এই গ্রীষ্মে কিছু এফ-১৬ যুদ্ধবিমান পাবে এবং বছরের শেষের আগে আরও কিছু পাবে। তবে তিনি সঠিক সংখ্যা প্রকাশ করেননি।

তিনি সাংবাদিকদের বলেছেন, পর্যাপ্ত সংখ্যক হবে না। তবে তা অবশ্যই আমাদের শক্তিশালী করবে। কিন্তু রাশিয়ার বিমানবাহিনীর সঙ্গে লড়াই করতে পর্যাপ্ত হবে কি? আমার তা মনে হয় না। আমরা আরও বেশি যুদ্ধবিমানের প্রত্যাশা করছি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১৫ জুলাই ২০২৪, ১৮:৫১
নভেম্বরে দ্বিতীয় শান্তি সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ