কুশনার-উইটকফকে পুতিন বললেন ‘পরিস্থিতি সহজ নয়’

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে ক্রেমলিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। 

বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন মার্কিন দূতেরা রবিবার কিয়েভ সফরের প্রস্তুতি নিচ্ছেন। গত বছর ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর ইউক্রেন যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দেওয়ার পর এটিই হতে যাচ্ছে দুই মার্কিন দূতের প্রথম কিয়েভ সফর।

ক্রেমলিনে কুশনার ও উইটকফকে স্বাগত জানিয়ে আলোচনার কঠিন পরিস্থিতির কথা স্বীকার করেন পুতিন। একইসঙ্গে তিনি ট্রাম্পের জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

রুশ টেলিভিশনে প্রচারিত ফুটেজে পুতিন মার্কিন দূতদের উদ্দেশ্যে বলেন, ‘প্রিয় সহকর্মীরা, মস্কোতে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। পরিস্থিতি নিশ্চিতভাবেই সহজ নয়’। তিনি আরও বলেন, তবে আমরা আলোচনা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করবো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতার কথা পৌঁছে দেওয়ার জন্য।

উলেখ্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘপাল্লার হামলা অব্যাহত থাকায় এ পর্যন্ত টেকসই কোনও শান্তি প্রচেষ্টা এগোতে পারেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সম্প্রতি হামলা বৃদ্ধির ফলে বেসামরিক প্রাণহানির সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প জানিয়েছেন, দুই পক্ষ কোনও চুক্তিতে পৌঁছাতে পারে কি না তা খতিয়ে দেখতেই তিনি উইটকফ ও কুশনারকে পাঠিয়েছেন।

উইটকফ ও কুশনার এর আগেও গাজা ও ইরান সংক্রান্ত মার্কিন কূটনৈতিক প্রচেষ্টায় অংশ নিয়েছেন। ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের উপায়ের অংশ হিসেবে তারা একাধিকবার মস্কো সফর করেছেন।

/এএস/ 
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১
কুশনার-উইটকফকে পুতিন বললেন ‘পরিস্থিতি সহজ নয়’
সম্পর্কিত
অপরাধ নিয়ে অনুষ্ঠান করতেন, সেই টিভি উপস্থাপিকারই মৃত্যুদণ্ড
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
‘কড়া জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন ড্রোন বোটে ইরানের হামলা
সর্বশেষ খবর
গুহার অন্ধকারে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
গুহার অন্ধকারে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র
মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র
৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
শেবাচিমের মেডিসিন বিভাগ৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
বেনজেমা-পগবা-রামোস-সানচোরা বেকার, কেমন হবে ফ্রি এজেন্ট একাদশ?
বেনজেমা-পগবা-রামোস-সানচোরা বেকার, কেমন হবে ফ্রি এজেন্ট একাদশ?
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক