কুরস্কে আরেকটি রুশ সেতু ধ্বংস করলো ইউক্রেনীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ২০:১০আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২০:১০

রাশিয়ার কুরস্ক অঞ্চলের সেম নদীর ওপর আরেকটি সেতুটি ধ্বংস করেছে ইউক্রেন। রবিবার (১৮ আগস্ট) ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি করেছেন। এর আগে একই অঞ্চলে আরেকটি সেতু উড়িয়ে দিয়েছিল ইউক্রেনীয় সেনারা। রুশ ভূখণ্ডে চলমান ইউক্রেনীয় অভিযানের অংশ হিসেবে সেতু দুটি ধ্বংস করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

রবিবার সকালে টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী কমান্ডার মাইকোলা ওলেশচুক ধ্বংস হওয়া দ্বিতীয় সেতুর ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, আরও একটি সেতু ধ্বংস!

তিনি জানান, ইউক্রেনীয় বিমানবাহিনী শত্রুর (রাশিয়া) লজিস্টিক্যাল সুবিধা ধ্বংস করে তাদের আক্রমণ ক্ষমতাকে দুর্বল করে তুলছে। যা যুদ্ধে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

শুক্রবার গ্লুশকভস্কি জেলার একটি সেতুও ধ্বংস করা হয়। যা সেম নদীর ওপর ছিল। কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সেই স্মিরনভ টেলিগ্রামে শুক্রবারের হামলার বিষয়টি নিশ্চিত করেন, তবে বিস্তারিত তথ্য জানাননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে বলেছেন, কুরস্ক অঞ্চলে তাদের বাহিনী নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দ্র সিরস্কি জানিয়েছেন, কিয়েভের সেনারা তাদের অগ্রগতি অব্যাহত রেখেছে এবং আরও কয়েকজন রুশ সেনাকে বন্দি করেছে।

জেলেনস্কি বলেছেন, অভিযানটি আমাদের প্রত্যাশিত পথেই এগোচ্ছে। এখন আমরা আমাদের অবস্থান আরও শক্তিশালী করছি। আমাদের উপস্থিতির ভিত্তি আরও মজবুত হচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১৮ আগস্ট ২০২৪, ২০:১০
কুরস্কে আরেকটি রুশ সেতু ধ্বংস করলো ইউক্রেনীয় বাহিনী
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু