ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৪, ২২:৪৮আপডেট : ২৮ জুন ২০২৪, ২২:৪৮

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২৮ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় শাখা ডনেস্ক অঞ্চলের একটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দিয়েছে। এর ফলে আরও সুবিধাজনক অবস্থান নিয়েছে রুশ সেনারা।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, ইউক্রেনের ডনিপ্রো শহরে শুক্রবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ৯তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর জানিয়েছে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর ডিনিপ্রো শহরে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন করে আসছে রাশিয়া। মস্কো বেসামরিকদের নিশানা করার কথা অস্বীকার করলেও যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৮ জুন ২০২৪, ২২:৪৮
ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখলের দাবি রাশিয়ার
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ