রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় আঘাত, প্রাণ গেলো ১৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক 
১১ আগস্ট ২০২৬, ০৯:২২ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:৩২

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৯ জন। সোমবার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নিঝনেকামস্ক শহরটি মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। হামলায় শহরের একটি তেল শোধনাগারও লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতারস্তানের আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভ হামলাটিকে ‘বর্বর’ বলে উল্লেখ করেছেন।

নিহতদের মধ্যে অন্তত সাতজন উজবেক নাগরিক বলে জানিয়েছে কাজানে উজবেক কনস্যুলেট। রাশিয়ায় উজবেকিস্তানের প্রায় ২০ থেকে ৩০ লাখ নাগরিক কাজ করেন।

নিঝনেকামস্ক রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ও শিল্পকেন্দ্রগুলোর একটি। শহরটিতে দেশটির অন্যতম বড় ও আধুনিক তেল শোধনাগার তানেকো অবস্থিত। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতের হামলায় তারা ওই শোধনাগারকে লক্ষ্য করেছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ৪৫০টির বেশি ড্রোন শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। হামলার ঘটনায় রাশিয়া তদন্ত শুরু করেছে। রুশ তদন্ত কমিটি এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, চুগুইভ জেলার একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা অব্যাহত থাকবে। তার দাবি, মস্কো যুদ্ধের পরিণতি অনুভব করতে শুরু করেছে।

/এএস/ 
টাইমলাইন: ইউক্রেন সংকট
১১ আগস্ট ২০২৬, ০৯:২২
রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় আঘাত, প্রাণ গেলো ১৩ জনের
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!