রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা ত্বরান্বিত করার অংশ হিসেবে চলতি সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন, প্রতিনিধি দলটি শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর রবিবার কিয়েভে তার সঙ্গে বৈঠক করবেন।
জেলেনস্কি জানান, তিনি দূতদের সফরের সময় রাশিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করবেন এবং রাশিয়াকেও ইউক্রেনের জন্য একই কাজ করার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের পক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব নিয়ে যাচ্ছেন।

মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান







