শান্তি সম্মেলন নিয়ে জেলেনস্কির মন্তব্যের জবাব দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৪, ১৮:১২আপডেট : ০৩ জুন ২০২৪, ১৯:০২

ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে আসন্ন শান্তি সম্মেলন নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার (৩ জুন) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, শান্তি আলোচনায় চীনের অবস্থান ন্যায্য ও যৌক্তিক। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রবিবার সিঙ্গাপুরে জেলেনস্কি দাবি করেছিলেন, জেনেভায় ইউক্রেন যুদ্ধ নিয়ে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে অংশগ্রহণ না করার জন্য বিভিন্ন দেশকে চাপ দিচ্ছে চীন। 

এই অভিযোগ প্রত্যাখ্যান করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন তৃতীয় কোনও দেশকে নিশানা করে না। শান্তি সম্মেলন আয়োজনের জন্য সুইজারল্যান্ডকে নিশানা করা হয়নি।

কিয়েভের প্রত্যাশা, এই সম্মেলন থেকে রাশিয়ার আক্রমণ অবসানে ইউক্রেনের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন অর্জিত হবে।

গত সপ্তাহে আসন্ন শান্তি সম্মেলনের সমালোচনা করে চীন বলেছিল, রাশিয়া যদি অংশগ্রহণ না করে তাহলে বেইজিংয়ের উপস্থিত হওয়া কঠিন হবে।

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের অবস্থান উন্মুক্ত ও স্বচ্ছ এবং অপর দেশকে চাপ দেওয়ার মতো কোনও ঘটনা নেই।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট দাবি করেছেন, এখন পর্যন্ত শতাধিক দেশ ও সংস্থা সম্মেলনে হাজির হতে রাজি হয়েছে।

চীনের দাবি, চলমান সংঘাতে তারা নিরপেক্ষ এবং সংলাপের মাধ্যমে শত্রুতা অবসানে উন্মুখ। তবে পশ্চিমা দেশগুলো চীনের সমালোচনা করে আসছে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য। তাদের অভিযোগ, আগ্রাসী যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৩ জুন ২০২৪, ১৮:১২
শান্তি সম্মেলন নিয়ে জেলেনস্কির মন্তব্যের জবাব দিলো চীন
সম্পর্কিত
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ