ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৪, ২২:০৩আপডেট : ২৩ জুন ২০২৪, ২২:০৩

দখলকৃত ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনীয় হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। রবিবার (২৩ জুন) রাশিয়া এই দোষারোপ করেছে। পাঁচটি মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় ওই হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত ও ১২৪ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গুচ্ছবোমা ওয়ারহেডযুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা চারটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বিস্ফোরকগুলো মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে।

রুশ মন্ত্রণালয় বলেছে, মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে। যার অর্থ হলো, যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি দায়ী। 

বিবৃতিতে বলা হয়েছে, সেভাস্তোপোলে বেসামরিকদের ওপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার দায় সবার আগে বর্তায় ওয়াশিংটনের ওপর, যারা ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। এরপর দায়ী কিয়েভের শাসকরা, যাদের ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র।  

রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রের এসব তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, মানুষ একটি সৈকতে দৌড়ে পালাচ্ছে।

ক্রিমিয়ার রুশপন্থি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সৈকতে পড়েছে।

রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, হামলায় অন্তত ১২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৭ শিশু রয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবারের এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে রুশ মন্ত্রণালয়। তবে এই বিষয়ে বিস্তারিত কিচু বলা হয়নি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৩ জুন ২০২৪, ২২:০৩
ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলো রাশিয়া
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ