হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২

যুক্তরাষ্ট্রের পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, মার্কিন ‘সন্ত্রাসী বাহিনীর আগ্রাসন ও বিদ্বেষের’ জবাবে তাদের নৌবাহিনী এসব জাহাজে হামলা চালিয়েছে।

এর পাশাপাশি হরমুজ প্রণালির আরও ১০টি ‘লঙ্ঘনকারী জাহাজকে’লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে আইআরজিসি। এসব জাহাজ যুক্তরাষ্ট্রের ‘উসকানি ও সমর্থনে’ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চল’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে ইরানি বাহিনী।

আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালি এখনও তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনার’ অধীনে রয়েছে।

এর আগে মার্কিন বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এরপরই পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজগুলোতে হামলার দাবি করলো আইআরজিসি। সাম্প্রতিক সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলও কমে এসেছে। 

সূত্র: আল জাজিরা

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার