চলমান সংঘাতের কারণে তৈরি হওয়া আর্থিক সংকট মোকাবিলায় একটি ইকোনমিক ওয়ার’ টাস্কফোর্স বা অর্থনৈতিক যুদ্ধ টাস্কফোর্স গঠন করেছে ইরান। রবিবার (৬ সেপ্টেম্বর) দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের উপ-অর্থমন্ত্রী মোরতেজা জামানিয়ান জানিয়েছেন, ব্যবসা, বাণিজ্য, অর্থায়নসহ অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের কারণে তৈরি হওয়া সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবে অর্থ মন্ত্রণালয়।
তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতিতে যেসব সমস্যা তৈরি হয়েছে, সেগুলো দ্রুত শনাক্ত ও সমাধানের জন্য এই টাস্কফোর্স কাজ করবে।
কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অর্থনীতি বর্তমানে চরম চাপের মুখে পড়েছে। এমতাবস্থায় তেহরানকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করার লক্ষ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির ওপর অতিরিক্ত নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান







