মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেল বিক্রির অর্থে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জামসহ কোটি কোটি ডলারের পণ্য কিনছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া দুটি উচ্চপদস্থ ইরানি সূত্রসহ সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, এই গোপনীয় বার্টার বা পণ্য বিনিময়ের মতো এক ব্যবস্থার মাধ্যমে ইরানি তেলের বিপরীতে চীনের আমদানির জন্য ক্রেডিট সুবিধা দেওয়া হচ্ছে। তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ালেও এই পদ্ধতি সাম্প্রতিক বছরগুলোতে তেহরানকে একটি আর্থিক জীবনরেখা জুগিয়েছে।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীনও এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক নজরদারি বা জরিমানা থেকে নিজেদের ব্যাংক ও রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করে কম মূল্যে ইরানি তেল সংগ্রহের সুযোগ পাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের তেল কেনা বা জাহাজে বহনে সহায়তাকারী কিছু ছোট চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এমন কঠোর পদক্ষেপ থেকে বিরত রয়েছে।

ছয় মাসের যুদ্ধের অংশ হিসেবে ইরানের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ আরোপের ফলে এই বিনিময় ব্যবস্থায় কী প্রভাব পড়েছে তা নির্ধারণ করতে পারেনি রয়টার্স। গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৪ জুলাই অবরোধ পুনর্বহাল হওয়ার পর থেকে কোনও ইরানি ক্রুড কার্গো সফলভাবে হরমুজ প্রণালী পেরিয়ে চীনে পৌঁছাতে পারেনি।

চীন এবং ইরান অতীতেও পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে বারবার নিন্দা জানিয়েছে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। দীর্ঘদিনের এই অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার দেশগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে বাণিজ্য সচল রাখছে, সে বিষয়ে প্রকাশ্যে খুব কমই কিছু জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ইরান চীন থেকে ওষুধ, গাড়ি এবং যোগাযোগ সরঞ্জাম কিনেছে। এসব পণ্যের প্রস্তুতকারকরা সরাসরি ইরানের সঙ্গে লেনদেন করে না এবং তারা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে- এমন কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি। এছাড়া বিগত এক বছরে অন্তত একবার কোটি টাকার বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের চুক্তির ক্ষেত্রেও এই মেকানিজম ব্যবহার করা হয়েছে। 

সূত্র: রয়টার্স

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
সর্বশেষ খবর
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর