ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক 
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘সংকটজনক ও বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার ভারতে ব্রিকস সম্মেলনের আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিশ্ব বর্তমানে ‘নজিরবিহীন জটিলতার’ মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক চাপের হাতিয়ার ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, গত কয়েক বছর ধরে ইরানকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর এই চাপ এখন এক সংকটময় ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও বলেন, যখন কোনও দেশের বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং আর্থিক ব্যবস্থার ওপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করা হয়, তখন তার নেতিবাচক প্রভাব সীমান্ত পেরিয়ে বাইরেও ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরানকে লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়। দশকের পর দশক ধরে চলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছিল। এই আগ্রাসনের জবাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম হু হু করে বেড়ে যায়।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
সর্বশেষ খবর
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ