প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ সহায়তা পাঠানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪, ১৫:৪৪আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৭:২৬

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য-সহায়তা দেওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহ-উদ্যোগকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ তথ্য জানান।

আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবে অর্থ সহায়তা পাঠাতে পারবেন।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩।

এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণকাজে ব্যয় করা হয়। সহায়তার অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলেও জানান তিনি।

বন্যা পরিস্থিতিতে সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল

দেশের আকস্মিক বন্যা পরিস্থিতিতে সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন করেছে।

জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশিদ সেলের প্রতিদিনের কার্যক্রম তত্ত্বাবধান করবেন।

শুক্রবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান।

‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’-এ জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩, ০২-৪৭১১৮৭০৪ ও ০২-৪৭১১৮৭০৫ এবং মোবাইল নম্বর: ০১৩১৭৭৪৯৯৮০ ও ০১৮২০১১৭৭৪৪।

সমন্বয় সেল দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ বন্যাদুর্গত এলাকা থেকে পাওয়া তথ্যগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে এবং সার্বক্ষণিক ফলোআপ করবে বলে জানানো হয়।

/জেইউ/ইএইচএস/এনএআর/এমওএফ/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেলো ব্রিজ
চীনে টানা বৃষ্টিতে বন্যা ঝুঁকি, সতর্কতা জোরদারের নির্দেশ
পাঁচ জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস
সর্বশেষ খবর
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু