প্রকাশকের কথা

বাংলা একাডেমিকে নিয়ে যা বললেন ‘আদর্শ’র প্রকাশক

আবিদ হাসান
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪০ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৬

এবারের একুশে বইমেলা শুরুর আগেই বিতর্ক শুরু হয় স্টল বরাদ্দ নিয়ে। ফাহাম আবদুস সালামের 'বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে' বইটি রাখার কারণে আপত্তি তুলে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেয়নি মেলার আয়োজক বাংলা একাডেমি।

২৪ জানুয়ারি বইটি না রেখে ও মেলার সকল শর্ত মেনে স্টল বরাদ্দ পেতে পুনরায় দাবি জানালেও বাংলা একাডেমি বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে। এই  সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন প্রকাশক মাহাবুব রাহমান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনকে মাহাবুব রাহমান জানান, রিটের শুনানি আগামী রবিবার (৫ ফেব্রুয়ারি)। এ সময় তিনি দাবি করেন, মেলা আয়োজনে বাংলা একাডেমির কাজ সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। মেলা আয়োজন করে প্রকাশনীগুলো থেকে উচ্চ স্টল ভাড়া নিয়ে বাংলা একাডেমি ব্যবসা করছে বলেও অভিমত তার।

মাহাবুব রাহমান বলেন, ‘যে বইটির জন্য স্টল বরাদ্দ দেওয়া হয়নি সেটির বিক্রি স্বাভাবিকের তুলনায় বেশি হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘২০১৩ সালে বাংলা একাডেমি যে নিয়ম করেছিল সেখানে বইমেলায় নিষিদ্ধ সংক্রান্ত কোনো নিয়ম ছিল না। এরপর তারা আমাকে জানিয়েছে অধিকাংশের মতামতের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু সেখানে সমিতির ৩১ সদস্যের মাত্র পাঁচ-ছয় জন উপস্থিত ছিল।’

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ওপর আদর্শের বই আছে কিনা জানতে চাইলে এই প্রকাশক জানান, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর তাদের চার-পাচটি বই রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম-‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’ ও ‘বাংলাদেশ যখন স্বাধীন হয়’। প্রতিবারই বইগুলো মেলায় প্রদর্শন করা হয় বলে জানান তিনি। তবে শেখ হাসিনার ওপর কোনো বই নেই।

/আরআইজে/
টাইমলাইন: অমর একুশে বইমেলা ২০২৩
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৮
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০০
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৬
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৯
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৩
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫২
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৩
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪১
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩০
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪০
বাংলা একাডেমিকে নিয়ে যা বললেন ‘আদর্শ’র প্রকাশক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩
সম্পর্কিত
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান