বিধান রিবেরুর নতুন বই ‘কানান্তর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩

কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর শীর্ষে। সেই উৎসবের ৭৫তম আসরে বাংলাদেশ থেকে স্বাধীন জুরি হিসেবে অংশ নেন লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। বাংলাদেশ থেকে তিনিই প্রথম চলচ্চিত্র সমালোচক, যাকে উৎসবে আনুষ্ঠানিকভাবে লাল গালিচায় হাঁটার আমন্ত্রণ জানানো হয়।

২০২২ সালে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসির পক্ষ থেকে কানের প্যারালাল সেকশনে বিচারকের দায়িত্ব পালন করেন বিধান রিবেরু। এগারো দিনে তিনি দেখেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রায় চল্লিশটি চলচ্চিত্র। উৎসব চলাকালে বাংলাদেশের পত্রিকা, টেলিভিশন ও অনলাইনে বিধান রিবেরুর সাক্ষাৎকার ও প্রতিবেদন ছাপা হয়। জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চেভেলেতেও বিধান রিবেরুর কান উৎসবে জুরি হওয়ার খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়। উৎসবের সময় কানে বসেই বিধান রিবেরু নিয়মিত লিখতে শুরু করেন ‘কানান্তর’। দেশে ফিরে আরও দুটি অধ্যায় লিখে সম্পন্ন করেন ‘কানান্তর’ বইয়ের কাজ।

এই বইতে ফ্রান্সের উপকূলীয় শহর কানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের প্রস্তুতির কথা যেমন বলেছেন লেখক, তেমনি বলেছেন মূল উৎসবে পৌঁছানোর পর অসাধারণ অভিজ্ঞতার কথা। প্রতিযোগিতায় থাকা ছবিগুলো নিয়ে ধারাবাহিকভাবে লিখেছেন, সংক্ষিপ্ত সমালোচনা করেছেন। প্রতিযোগিতার বাইরে থাকা ছবিগুলোর সম্ভাবনা ও শক্তির জায়গাগুলো নিয়েও কথা বলেছেন লেখক। অন্য সহবিচারকদের দৃষ্টিভঙ্গিও তিনি তুলে ধরেছেন বইতে। তরুণ চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকদের জন্য এই আলাপ হয়ে উঠতে পারে বাতিঘরের মতো।

কেবল চলচ্চিত্র নয়, উৎসবকেও বিধান রিবেরু পর্যবেক্ষণ করেছেন একজন সমালোচকের দৃষ্টিতে। মুগ্ধতা আছে, তবে তিনি বিশ্বরাজনীতির গতিপ্রকৃতি ভুলে যাননি। তাই এই বই একদিকে যেমন কান চলচ্চিত্র উৎসবের বিশালতাকে তুলে ধরে, তেমনি তুলে আনে এর বৈশ্বিক এজেন্ডাকেও।

কানে ছবি দেখা ছাড়াও, শহরটি ঘুরে দেখেছেন লেখক। চলচ্চিত্র বিচার ও শহর ভ্রমণ নিয়ে দিনলিপির ঢংয়ে লেখা “কানান্তর: কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা” বইটি। এই বই চলচ্চিত্রপ্রেমীদের তো বটেই, যারা ভ্রমণপিপাসু, তাদেরকেও নিয়ে যাবে চলচ্চিত্রময় সফরে। এছাড়া কান চলচ্চিত্র উৎসবের ইতিহাস ও বৈশিষ্ট্য সম্পর্কেও একটি ধারণা পাওয়া যাবে এই বই থেকে। বইয়ের শেষ অংশে সংযুক্ত করা হয়েছে উৎসব চলাকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত লেখকের কয়েকটি সাক্ষাৎকার।

বইটি বের করেছে ঢাকার জাগতিক প্রকাশনী (২০২৩ সালের বইমেলায় স্টল নাম্বার ৭২)। এর দাম রাখা হয়েছে ২৫০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

/এসটিএস/এমএস/
টাইমলাইন: অমর একুশে বইমেলা ২০২৩
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৮
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০০
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৬
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৯
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩
বিধান রিবেরুর নতুন বই ‘কানান্তর’
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৩
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫২
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৩
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪১
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩০
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই