বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে জঙ্গিগোষ্ঠীর চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৪

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠিয়েছে একটি জঙ্গি সংগঠন। বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে নিজেদেরকে আনসার আল ইসলাম বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার ডাকযোগে চিঠিটি আসে। মাওলানা মো. সাইদুল ইসলাম সই করা চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

তিনি জানান, বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় জানালে তারা সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন। পরে জিডির কপি র‍্যাব ও সিটিটিসিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলা একাডেমি এসে নিয়ে যান।

জিডির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলা একাডেমির পক্ষ থেকে করা জিডিটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, চিঠিতে বলা হয়েছে—যাত্রাবাড়ীর একটি হোটেলে অবৈধ কার্যকলাপ সংঘটিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয় বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে—তা না হলে অমর একুশে বইমেলায় হামলা চালানো হতে পারে।

তিনি বলেন, আমরা নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

/এএইচ/এমএস/
টাইমলাইন: অমর একুশে বইমেলা ২০২৩
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৮
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০০
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৬
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৯
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৯
বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে জঙ্গিগোষ্ঠীর চিঠি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৩
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫২
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৩
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪১
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩০
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান