বইমেলায় ছবি-গানে শিশুদের উচ্ছ্বাস

আবিদ হাসান
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬

ভাষার মাসে ভাষা শহীদদের স্মরণ ও পাঠাভ্যাস বাড়াতে আয়োজন করা হয় অমর একুশে বইমেলা। এই পাঠাভ্যাস ছোট থেকেই গড়ে তুলতে বাংলা একাডেমির নিয়মিত আয়োজন 'শিশুপ্রহর'। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার থাকে শিশুদের এ আয়োজন। মেলায় শিশুদের আগ্রহ বাড়াতে এ আয়োজনে থাকছে শিশুতোষ ধারাবাহিক ১২৩ সিসিমপুরের মূল চরিত্রগুলোর পরিবেশনা, ছবি আঁকা ও সঙ্গীত প্রতিযোগিতা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মেলার দ্বার খোলার পর বাবা-মা, ভাই-বোন ও অভিভাবকদের সাথে মেলায় আসতে থাকে শিশু-কিশোররা। বেলা সাড়ে এগারোটায় শুরু হয় সিসিমপুরের পরিবেশনা ও ছবি আঁকা প্রতিযোগিতা। এসময় সিসিমপুরের গান ও ছবি আঁকার সাথে সাথে মেতে উঠে শিশুরা। বইমেলায় ছবি-গানে শিশুদের উচ্ছ্বাস

বেলা বারোটার দিকে মেলায় আসেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ড. জাফর ইকবাল। এসময় তিনি শিশুদের সাথে গল্পে মাতেন, বই পাঠে শিশু-কিশোরদের উৎসাহিত করেন। গল্প শেষে তিনি শিশুদের আঁকা ছবিগুলো দেখেন।

মেলায় আগত শিশু-কিশোরদের মধ্যে একটি দল মেলা ঘুরে বই দেখে, নিজেদের পছন্দ মতো বই কেনে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া আহমেদ মেলায় এসেছে বাবার সাথে। তার পছন্দ কমিক্স। মেলায় তাই বাবার সাথে ঘুরে ঘুরে কমিক্সের বই খুঁজছে। রাজিয়া বলে, রূপকথা আর কমিক্সের বই বেশি ভালো লাগে আমার। তবে আমার কাছে কমিক্স আগে। অ্যাডভেঞ্চার টাইপের কমিক্স বেশি ভালো লাগে। আজকে দুটি কমিক্স কিনেছি। বইমেলায় ছবি-গানে শিশুদের উচ্ছ্বাস

সিসিমপুরের স্টেজের সামনে জায়গায় না পেয়ে বাবার কাঁধে চড়ে পরিবেশনা দেখছে রাজিন হালদার। সে পড়ে দ্বিতীয় শ্রেণিতে। রাজিন বলে, সিসিমপুরের নাচ-গান দেখবো বলে মেলায় এসেছি। হালুমকে আমার বেশি ভালো লাগে। ওকে দেখতে এসেছি। এটা দেখে তিনটা বই কিনবো। তারপর আব্বুর সাথে বাড়ি ফিরবো।

/এমএস/
টাইমলাইন: অমর একুশে বইমেলা ২০২৩
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৮
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০০
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৬
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৯
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৩
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫২
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৩
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬
বইমেলায় ছবি-গানে শিশুদের উচ্ছ্বাস
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪১
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩০
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু