সাক্ষাৎকারে তানজিম তানিম

‘তরুণ প্রজন্মের কাছে নতুন লেখকের বই কম পৌঁছাচ্ছে’

আতিক হাসান শুভ
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫০

কর্মজীবনে সরকারি ব্যাংকের কর্মকর্তা হলেও ব্যাংকার নয়, লেখক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তরুণ ঔপন্যাসিক তানজিম তানিম। বইমেলার অষ্টম দিন বুধবার (৮ ফেব্রুয়ারি) মেলায় বাংলা ট্রিবিউনের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি নিজের বই, মেলার প্রাপ্তি-প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

মেলায় আপনার কয়টি বই বের হয়েছে?

এবছর ‘তক্ষক’ নামে আমার বই প্রকাশিত হয়েছে। বইটির পুনর্মুদ্রণ চলছে। আশা করছি আগামী শুক্রবারের মধ্যে দ্বিতীয় মুদ্রণ মেলায় চলে আসবে। বইটি বেশ সাড়া ফেলতে পেরেছে। এজন্য আমি পাঠকের কাছে কৃতজ্ঞ।

বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কী?

তরুণ লেখক হিসেবে আমি চাই বাংলাদেশের মেলাটা বিশ্বের অন্যতম আদর্শ হোক। এখনও আমরা সেই অবস্থায় যেতে পারিনি। তবে সে জায়গায় পৌঁছাতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। ‘তরুণ প্রজন্মের কাছে নতুন লেখকের বই কম পৌঁছাচ্ছে’

আপনার নতুন বই নিয়ে পাঠকদের প্রতিক্রিয়া কেমন?

এবারেরটি থ্রিলারধর্মী উপন্যাস। সরীসৃপ প্রাণী তক্ষকের নামে নাম। মূলত গ্রামের একটি ছোট পরিবারের কিছু মেধাবী ছেলেমেয়ের জীবন নিয়ে লেখা উপন্যাসটি। কয়েকজন ছেলেমেয়ের শৈশব থেকে যৌবন পর্যন্ত সময়টি উপন্যাসে ধরা হয়েছে। আমার জীবনের কিছু অংশের সাথে মিলে গেছে উপন্যাসের প্রেক্ষাপট ও চরিত্রগুলো।

ব্যাংকার থেকে লেখক হয়ে উঠার পেছনের গল্প ক?

আমার বাড়ি গাজীপুরে। লেখালেখি অনেক আগে থেকেই শুরু। কবিতা, গল্প বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হতো একসময়। গাজীপুর জেলায় যেসব সংস্কৃতিমূলক প্রতিযোগিতা হতো সেখানে সবসময় একটা স্থান ধরে রাখতে পেরেছি। বাবা-মায়ের কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পেয়েছি। বই করবো বলে যখন ভাবছিলাম এক প্রকাশক আমার পাণ্ডুলিপি চাইলেন। তখন কিছুটা ইতস্তত ছিলাম যে আসলেই কি আমি বই বের করবো? বই বের হলে সবাই আমাকে লেখক বলবে, আমার কি সেই জায়গায় যাওয়ার যোগ্যতা আছে? তারপর ধীরে ধীরে তিনটি বই প্রকাশ হলো। পাঠক বই পড়ে খুব ভালো ভালো রিভিউ দিচ্ছেন। পাঠকের কাছে থাকতে পারছি, এগিয়ে যেতে পারছি—এটা খুবই ভালো লাগে। ‘তরুণ প্রজন্মের কাছে নতুন লেখকের বই কম পৌঁছাচ্ছে’

বইমেলা কোনও অসঙ্গতি কি আপনার চোখে পড়েছে?

অসঙ্গতি বলবো না, বলবো আমাদের আরও উন্নয়নের প্রয়োজন। আমাদের দেশে মানুষ যত তার তুলনায় পাঠক বেশি নেই। তরুণ প্রজন্মের কাছে নতুন লেখকের বই কম পৌঁছাচ্ছে। এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে।

পাঠকের কাছে আপনার প্রত্যাশা ক?

পাঠকের প্রতি প্রত্যাশা, তারা যেন বইয়ের সাথেই থাকেন। আমরা তরুণ যারা লেখক আছি তারা ই-বুক নিয়ে কাজ করতে চাই, অডিও বুক নিয়ে কাজ করতে চাই, অডিও ভিজ্যুয়াল বুক নিয়ে কাজ করতে চাই। আমরা সাহিত্যের নতুন নতুন যে সকল ধারা আছে সেসব নিয়ে কাজ করতে চাই। গ্রাফিক নোভেল নিয়ে কাজ করতে চাই। ভালো বইয়ের যে শূন্যতা পাঠক মনে করেন, আমার মনে হয় সেটি কাটবে, বইয়ের বাজার আরও সুন্দর হবে।

উল্লেখ্য, তানজিম তানিমের প্রথম উপন্যাস 'মেঘকুটির' প্রকাশিত হয় ২০২১-এ। পরের বছর বের হয় ‘কাঁকন’। এবছর জ্ঞানকোষ থেকে বেরিয়েছে 'তক্ষক'।

/এমএস/
টাইমলাইন: অমর একুশে বইমেলা ২০২৩
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৮
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০০
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৬
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৯
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৩
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫২
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৩
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০
‘তরুণ প্রজন্মের কাছে নতুন লেখকের বই কম পৌঁছাচ্ছে’
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪১
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩০
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু