সাক্ষাৎকারে সোহেল রহমান

‘বই পড়ুন, সৃজনশীলতা বাড়বে’

আবিদ হাসান
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৪

বইমেলা মানেই সাহিত্যপ্রেমীদের মিলনমেলা। মেলায় প্রতিদিনই ঘুরতে, নিজের পছন্দের বই কিনতে আসেন পাঠকরা। লেখক-পাঠকদের সৌহার্দ্য বিনিময়ের কোলাহলে মুখর থাকে বইমেলা। পছন্দের লেখকের অটোগ্রাফ, সাথে সেলফিও তোলেন পাঠকরা।

পাঠকদের মতো লেখকদেরও থাকে মেলা নিয়ে নানান প্রত্যাশা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বইমেলায় বাংলা ট্রিবিউনের সাথে কথা হয় তরুণ লেখক সোহেল রহমানের।

এবারের বইমেলায় আপনার কটি বই এসেছে?

গল্পের বই ‘গ্রীণকফি’ এসেছে এবার।

বইটির বিষয় নিয়ে কিছু বলুন

বইটিতে চৌদ্দটি গল্প আছে, যার অধিকাংশই রম্যধর্মী। মূলত মিশ্র গল্পের সংকলন। রম্য ছাড়াও প্রেমের গল্প রয়েছে। যারা বই পড়ে আনন্দ পেতে চান, আশা করছি তাদের ভালো লাগবে।

এবার মেলার আয়োজন কেমন লাগছে?

আগের দু'বছর করোনা ও ব্যক্তিগত কারণে বইমেলায় আসতে পারিনি। অনেকদিন পর আবারও সুন্দর করে বইমেলা হচ্ছে। এসে, দেখে ভালোই লাগছে।

মেলা নিয়ে আপনার প্রত্যাশা কী?

প্রত্যাশা অবশ্যই অনেক বেশি। সব লেখকের বই বেশি বিক্রি হোক, লেখক-পাঠকের মিলন মেলা হয়ে ওঠুক বইমেলা। চাইবো সবাই বেশি করে বই পড়ুক, বইয়ের কথা ছড়িয়ে দিক সবার মাঝে।

আপনার অন্য প্রকাশিত বই সম্পর্কে বলুন।

আগের বছর আমার একটি উপন্যাস এসেছিল। নাম ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’।

মেলায় কী ধরনের অসঙ্গতি চোখে পড়ছে আপন?

তরুণ-তরুণীরা আগে যেমন বই পড়তো, বর্তমানে সেটা কমেছে। সবাই ফেসবুক-ইউটিউবে ব্যস্ত। মেলায় আসাদের অধিকাংশই ঘোরাফেরা করছে। এটাকে অসঙ্গতি বলা যেতে পারে। বাদবাকি সব ঠিক আছে।

লেখক হিসেবে পাঠকের জন্য কী বলবেন?

পাঠকের কাছে একটা বিষয়ই চাইবো—আপনারা বেশি করে বই পড়ুন৷ সেটি যারই হোক। বাংলা সাহিত্যে অসাধারণ অনেক বই আছে। আপনারা বইগুলো পড়ুন। বই পড়লে মনে প্রসারতা বাড়বে, সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

/এমএস/
টাইমলাইন: অমর একুশে বইমেলা ২০২৩
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৮
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০০
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৬
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৯
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৩
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫২
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৩
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮
‘বই পড়ুন, সৃজনশীলতা বাড়বে’
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪১
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩০
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই