অমর একুশে বইমেলা

বইপ্রেমীদের সমাগম বাড়ছে, দ্বিতীয় দিনে এলো নতুন ২১ বই

আবিদ হাসান
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৪ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩১

অমর একুশে বইমেলা প্রথম দিনে কিছুটা এলোমেলো থাকলেও দ্বিতীয় দিনে পুরোপুরি গুছিয়ে উঠেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সব মিলিয়ে জমে উঠতে শুরু করেছে মেলা। মেলার দ্বিতীয় দিনে বিশেষ কোনও আনুষ্ঠানিকতা না থাকলেও গল্প, উপন্যাস ও কবিতাসহ নতুন বই আসে ২১টি।

এদিন বিকাল ৩টায় মেলার মূল ফটক খোলার পর ধীরে ধীরে আসতে শুরু করে বইপ্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান। মেলার পরিবেশ, বিন্যাসে নতুনত্ব, কয়েক স্তরের নিরাপত্তায় খুশি দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতারা। এবার মেলায় আগত পাঠক-ক্রেতা-দর্শনার্থীদের বসার জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। বিষয়টিকে সুন্দর সংযোজন বলছেন দর্শনার্থী ও ক্রেতারা। বইপ্রেমীদের সমাগম বাড়ছে, দ্বিতীয় দিনে এলো নতুন ২১ বই

দ্বিতীয় দিনে অনেকেই মেলায় ঘুরতে এসেছেন, প্রিয় লেখকের বইও কিনেছেন কেউ কেউ। দ্বিতীয় দিনের হিসাবে বিক্রি আগের বছরগুলোর তুলনায় ভালো বলছেন বিক্রয়কর্মীরা। সময়ের সঙ্গে মেলা আরও মুখর হয়ে উঠবে বইপ্রেমীদের পদচারণায়, এমনটাই প্রত্যাশা তাদের। এবার বইয়ের দাম বাড়লেও প্রথম থেকেই যেভাবে পাঠকের সাড়া পাওয়া যাচ্ছে তাতে বিক্রি আগের বছরগুলোর চেয়ে বেশি হবে বলে মনে করছেন বিক্রয়কর্মীরা।

কুঁড়েঘর প্রকাশনীর বিক্রয়কর্মী সুরিয়া ফাতিমা বলেন, মেলার দ্বিতীয় দিন বিবেচনায় দর্শক ও ক্রেতার সংখ্যা ভালোই বলতে হবে। দ্বিতীয় দিনে মেলা জমে উঠতে শুরু করেছে। আগের বছরগুলোর তুলনায় এবার মেলার পরিবেশ সত্যিই ভালো। দ্বিতীয় দিনে এমন গোছানো পরিবেশ আগে দেখা যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় ও বিক্রি বাড়বে বলে আশা করছেন সুরিয়া। বইপ্রেমীদের সমাগম বাড়ছে, দ্বিতীয় দিনে এলো নতুন ২১ বই

পুথিনিলয় প্রকাশনীর বিক্রয়কর্মী সাদমান হোসেন বলেন, এখন পর্যন্ত পাঠক-দর্শকের উপস্থিতি ভালোই মনে হচ্ছে। কেউ কেউ বই কিনছেন, তবে অধিকাংশই দেখছেন। দর্শক বাড়লে ক্রেতাও বাড়বে। আশা করছি এবারের মেলা আগের কয়েক বছরের চাইতে ভালো হবে।

মেলায় ঘুরতে আসা বেসরকারি কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, এবার মেলার পরিবেশ দেখে সত্যিই ভালো লাগছে। আগে সব গোছাতে সপ্তাহখানেক লেগে যেতো, এবার দ্বিতীয় দিনের মধ্যেই গোছানোর কাজ শেষ করে এনেছেন সবাই। সুন্দর পরিবেশ দেখে ভালো লাগছে। বিশেষ করে এবার দর্শনার্থীদের বসার ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।

/এমএস/এমওএফ/
টাইমলাইন: অমর একুশে বইমেলা ২০২৩
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৮
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০০
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৬
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৯
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৩
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫২
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৩
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪১
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩০
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৪
বইপ্রেমীদের সমাগম বাড়ছে, দ্বিতীয় দিনে এলো নতুন ২১ বই
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩
সম্পর্কিত
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান