বঙ্গবাজার এলাকার আরেক মার্কেটে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ এপ্রিল ২০২৩, ০৯:৩৩আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৯:৩৫

সপ্তাহ যেতে না যেতেই রাজধানীর বঙ্গবাজার এলাকায় আবারও আগুনের ঘটনা ঘটেছে। এবার আগুন লেগেছে বরিশাল প্লাজা মার্কেটের চতুর্থ তলায়।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে পৌঁছে ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা রাসেল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর জানা যায়নি। 

বঙ্গবাজার এলাকার বরিশাল মার্কেটে আগুন

গত মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

/কেএইচ/ইউএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০৯:৩৩
বঙ্গবাজার এলাকার আরেক মার্কেটে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই