ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন সালমান এফ রহমান

ঈদের আগে বঙ্গবাজারে অস্থায়ী দোকান বসবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ১৩:৩১আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৩:৩৩

কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের আগে অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘এই জায়গা পরিষ্কার করে দিলে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে বসেও যদি ঈদের আগে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেটিই ভালো। পুরোটা তো রিকভার করা যাবে না। কিছুটা যদি রিকভার করা যায়।’

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান

সালমান এফ রহমান বলেন, ‘যত দ্রুত সম্ভব এই পোড়াস্তূপ পরিষ্কার করে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এখানে কিছু আইনের ব্যাপার আছে। তাই আইনি প্রক্রিয় শেষ করার আগে এই জায়গা পরিষ্কার করা যাচ্ছে না। আমি এই বিষয়ে ফায়ার সার্ভিসের ডিজি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলবো। আশা করছি আগামী তিন চারদিনের মধ্যে এটি পরিষ্কার হয়ে যাবে।’

ব্যবসায়ীদের কয়কেদিনের মধ্যে ক্ষতিপূরণও দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মালিক সমিতিকে দুটি তালিকা করতে বলেছি। একটি ক্ষতিগ্রস্ত মালিকদের এবং আরেকটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আগামী রবিবারের মধ্যে এই তালিকা হয়ে যাবে। এই তালিকা প্রয়োজন। কারণ কাকে আমরা ক্ষতিপূরণ দেবো, কতটুকু সাহায্য করবো এটা জানার জন্য।’

সালমান এফ রহমান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন

তিনি আরও বলেন, ‘অনেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে চাচ্ছেন। এজন্য আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতিকে বলেছি, ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক সমিতির সঙ্গে এটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে। অ্যাকাউন্ট করা হলে সেটির নম্বর আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে দেবো। পাশাপাশি নগদ ও বিকাশ নম্বরও করে দেওয়া হবে। যাতে সহায়তাকারী সেসব নম্বর ও অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন।’

আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে দোকান পরিচালনার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আমাকে কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছেন, আগামীকাল (শুক্রবার) এই জায়গা পরিষ্কার করে ফেলা হবে। পরশু থেকে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ব্যবসা শুরু করতে পারবেন। তবে শুধুমাত্রা যারা এখানকার প্রকৃত ব্যবসায়ী তারাই এখানে বসার সুযোগ পাবেন। নতুন করে অন্য কাউকে বসতে দেওয়া হবে না।'

 

/জেডএ/এফএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৬ এপ্রিল ২০২৩, ১৩:৩১
ঈদের আগে বঙ্গবাজারে অস্থায়ী দোকান বসবে
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই