ফায়ার অধিদফতরে ভাঙচুর: তদন্তের পর মামলার সিদ্ধান্ত

কবির হোসেন
০৫ এপ্রিল ২০২৩, ২১:৩৮আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২২:২৩

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরে ভাঙচুরে জড়িতদের বিষয়ে কী প্রদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে তদন্তের পর।

বুধবার (৫ এপ্রিল) রাত ৮টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান সিকদার। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে সিদ্ধান্ত নেবো মামলা করবো কী করবো না। কোনও সিদ্ধান্ত হলে এ বিষয়ে জানানো হবে।’

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর পুরান ঢাকার বঙ্গবাজারে লাগা আগুন দ্রুত সময়ে নিয়ন্ত্রণে আনতে না পারার অভিযোগে উত্তেজিত জনতা ঘটনার কয়েক ঘণ্টা পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে ভাঙচুর চালায়। বিক্ষুব্ধ জনতার নিক্ষেপ করা ইট-পাটকেলে ওই কার্যালয়ের ভেতরে থাকা অন্তত ১১টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় মারধর করা হয় কয়েকজন ফায়ারকর্মীকেও।

এ প্রসঙ্গে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ নিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়টি দুর্ঘটনাস্থলের ঠিক উল্টো পাশেই অবস্থিত। কিন্তু তাদের অভিযোগ—ফায়ার সার্ভিস সময় মতো আসলেও তাদের মধ্যে দায়িত্বহীনতা লক্ষ্য করা গেছে। তারা শুরুতে এই অগ্নিকাণ্ডকে গুরুত্বের সঙ্গে নেয়নি। তাই এত বড় দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাম্পে পানি নেই বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে হামলার ঘটনায় তারা জড়িত নন বলে দাবি করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হোসাইন বলেন, ‘সকাল ৬টা বাজে আগুন লাগছে। তাগোরে ডাক দিলে তারা বোতল (ফায়ার এক্সটিংগুইশার) নিয়া আসছে আগুন নিভাইতে। কিন্তু আগুন নিভে নাই। তাদের বলছি—পানির গাড়ি নিয়া আসেন। তারা বলে ওপর থেকে আমাদের হুকুম আসে নাই। হুকুম আসছে ৭টার পরে। পরে গিয়ে তারা পানি নিয়ে আসছে, সেটারও স্পিড নাই। সারা দেশের ফায়ার সার্ভিসের মেইন অফিস এইখানে, আর এইখানে নাকি তাদের পাম্পে পানি নাই।’

আরও পড়ুন-

কেন ফায়ার সার্ভিসের ১১ গাড়ি ভাঙচুর, মারধরের শিকার কর্মীরা?

/কেএইচ/আরআইজে/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ২১:৩৮
ফায়ার অধিদফতরে ভাঙচুর: তদন্তের পর মামলার সিদ্ধান্ত
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই