বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে ভোক্তা অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৩, ২১:০৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ২১:০৬

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদানের এক লাখ টাকা এবং অধিদফতর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল বাতিল করে সেই খরচের অর্থ ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে। রবিবার (৯ এপ্রিল) সকালে এই অনুদানের চেক হস্তান্তর করবেন অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রবিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির কাছে অনুদানের অর্থের চেক হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে অধিদফতরের কর্মকর্তারা, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, এফবিসিসিআই এর প্রতিনিধি এবং বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত থাকবেন।

/এসও/এফএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ২১:০৬
বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে ভোক্তা অধিদফতর
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই