বঙ্গবাজারের আগুন নিভলো তিন দিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৩, ১০:৩৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১১:৫৯

রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে লাগা আগুন ৬ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে নেভাতে লেগেছে তিন দিন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বঙ্গবাজারের আগুন নেভানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( মিডিয়া) শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের আগুন নির্বাপণ বা সম্পূর্ণ নেভানোর কাজ সম্পন্ন হয়েছে।

বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন প্রথম দিনেই নিয়ন্ত্রণে এলেও বিক্ষিপ্তভাবে ধোঁয়া উড়ছিল বিভিন্ন স্থানে।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা থেকে আগুনে পুড়ছিল বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট। টানা ৬ ঘণ্টা আগুন ধরার পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের সর্বাত্মক প্রচেষ্টায় ওইদিন বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যন্ত ৫ হাজার দোকান। বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ২ হাজার কোটি টাকার। এর বিপরীতে ৭০০ কোটি টাকা সরকারের কাছে থোক বরাদ্দ চেয়েছে সমিতি।
এসময় আহত হয়েছে ফায়ার সার্ভিসের আট জন সদস্য। যাদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। পানির অভাব, অতিরিক্ত বাতাস ও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে দেরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

/কেএইচ/এমএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৭ এপ্রিল ২০২৩, ১০:৩৪
বঙ্গবাজারের আগুন নিভলো তিন দিনে
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই