ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দেওয়া হবে: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ২০:২৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২০:২৬

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) নিজস্ব তহবিল হতেও আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৫ এপ্রিল) বিকালে নগর ভবনের মেয়র দফতরে ক্ষতিগ্রস্ত মার্কেটগুলোর নেতারা সাক্ষাৎ করতে এলে ঢাদসিক মেয়র এ তথ্য জানান।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত অনুদান দেবেন। পাশাপাশি, আমরাও আমাদের সক্ষমতা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেবো। সে জন্য আমরা যে তদন্ত কমিটি গঠন করেছি আপনারা তাদের সঙ্গে সমন্বয় করে আগামী শনিবারের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করুন। আমরা আপনাদের পাশেই আছি।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে অনুদানের আওতায় আসে তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করে ঢাদসিক মেয়র বলেন, ‘তালিকা প্রণয়নে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাইরে অন্য কারও নাম না আসে সে জন্য আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করুন। আমাদের কমিটিকে সহায়তা করুন। তালিকায় দোকানের প্রকৃত মালিক, মালিকের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করবেন। আর দোকান যদি ভাড়া দেওয়া হয়ে থাকে তাহলে মালিকের পাশাপাশি ভাড়াটিয়ার নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করবেন।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দেওয়া হবে: মেয়র তাপস

তালিকা প্রস্তুত সাপেক্ষে আগামী রবিবার আবারও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক হবে বলে জানান ঢাদসিক মেয়র।

এ সময় নেতারা ক্ষতিগ্রস্ত মার্কেট হতে সাটার, পাইপসহ বিভিন্ন ধরনের দামি উপকরণ লুটপাট হচ্ছে জানিয়ে সেখানে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। জবাবে ঢাদসিক মেয়র করপোরেশনে দায়িত্বরত আনসার হতে ১ প্লাটুন আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেন। এছাড়াও তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে ফোন করে নিরাপত্তা বিধানের নির্দেশনা দেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, মহানগর শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান মো. আবদুর রহমান, মহানগরী ইউনিটের সভাপতি মো. লোকমান খান, আদর্শ ইউনিটের সভাপতি মো. শাহ আলম, এনেক্সকো ইন্টা. এর চেয়ারম্যান শেখ মো. শাকিল, ঢাকা রেডিমেইড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পরিচালক কাজী শরীফুল ইসলাম, বঙ্গবাজার ইউনিটের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/আরআইজে/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ২০:২৬
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দেওয়া হবে: মেয়র তাপস
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আরও ৩ জন আশঙ্কাজনক
কনফিডেন্স কারখানায় দগ্ধ ৫ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক, নেওয়া হলো আইসিইউতে
ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন
সর্বশেষ খবর
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত