ঈদের আগেই আর্থিক সহায়তা পাবেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৩, ১৭:১৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৭:১৭

আসন্ন ঈদুল ফিতরের আগেই অর্থ সহায়তা পাচ্ছেন বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত প্রত্যেককে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দেবে ঢাকা জেলা প্রশাসন। রবিবার (৯ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ঢাকা কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, বঙ্গবাজারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন রেজিস্ট্রেশন করেছেন। আগামী ঈদের আগেই ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে। যাদের দোকান আছে তারাসহ ভ্রাম্যমাণ হকারদেরও এ অর্থ সহায়তা দেওয়া হবে। আগামীকাল সোমবার (১০ এপ্রিল) পর্যন্ত রেজিস্ট্রেশন বুথ চালু থাকবে। দরকার পড়লে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হবে।

ঢাকা জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, এছাড়া বেসরকারিভাবে যারা সহায়তা দেবেন তাদেরও জেলা প্রশাসন থেকে সমন্বয় করা হচ্ছে। যেমন আজ বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। একই ক্ষতিগ্রস্ত যেন বার বার সহায়তা না পেয়ে সমান হারে সবার কাছে পৌঁছে, সেজন্য আমাদের কাছে তালিকা আছে। তালিকা দেখে সহায়তা দেবে বেসরকারি সংস্থারা। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা অনুসারে প্রধানমন্ত্রী যে অনুদান দেবেন সেটাও দেওয়া হবে।

মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, উপপরিচালক (ডিডিএলজি) আবু জাফর রিপন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এমকেআর/এফএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৯ এপ্রিল ২০২৩, ১৭:১৭
ঈদের আগেই আর্থিক সহায়তা পাবেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তরা
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই