ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হেফাজতের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ২৩:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২৩:৩৮

ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে হেফাজত মহাসচিব সাজিদুর রহমান এ আহ্বান জানান।

হেফাজত মহাসচিব সাজিদুর রহমান বলেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ব্যথিত। এই ঘটনায় হাজারও ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক ব্যবসায়ী পথে বসে গেছেন। ক্ষতিগ্রস্তদের আমরা সহানুভূতি জানাচ্ছি। আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।

তিনি বলেন, সরকার ও দেশবাসীর উচিত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো। আমরা সরকারকে অনুরোধ করবো এই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের সহযোগিতা করা উচিত, যাতে তারা পুনরায় ব্যবসা শুরু করতে পারে।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, যার যেটুক সামর্থ আছে, তা দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। বিপদগ্রস্তদের পাশে দাঁড়ালে এর প্রতিদান মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে। পবিত্র রমজান মাস সহানুভূতি ও সহনশীলতার মাস। এই মাসে আমাদের উচিত এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়ানো। তাই আসুন পবিত্র রমজান মাসে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। তাদের দুঃখ-দুর্দশা লাগবে চেষ্টা করি।

/সিএ/আরআইজে/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:২২
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হেফাজতের আহ্বান
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই