বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

যে যা পারছে নিয়ে যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪:৩২

কথায় আছে ‘কারো পৌষ মাস কারো সর্বনাশ’। এই প্রবাদ বাক্যের বাস্তব চিত্র যেন ফুটে উঠেছে বঙ্গবাজারে। সেখানে কাঠের মার্কেট পুড়ে ছাই। এরপরও ব্যবসায়ীরা এসেছেন কোনোকিছু অবশিষ্ট আছে কিনা দেখতে। তবে এই সুযোগে সেখানে ঢুকে পড়েছে সুযোগসন্ধানীরা। তারা জিনিসপত্র যে যেভাবে পারছে সেভাবেই নিয়ে যাচ্ছে। কেউ এসে দেখলে মনে করবে এখানে হরিলুট চলছে।

বঙ্গবাজার

বুধবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে ওই পোড়া মার্কেটের সামনে এমনই দৃশ্য চোখে পড়েছে। পুলিশের চোখের সামনেই এসব কাজ করছে বিভিন্ন লোকজন। কেউ মাথায় করে, হাতে করে, কাঁধে করে, ভ্যানে করে যেভাবে পারছে ঠিক সেভাবে মালপত্র নিয়ে যাচ্ছে। তবে এই সব পণ্য তাদের নিজের না অন্য কারও, তার কোনও জবাবদিহি নেই।

ধ্বংসস্তূপে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র নিয়ে যাচ্ছিলো এক শিশু। এগুলো নিয়ে কী করবে জানতে চাইলে সে বলে, বেচে দেবো।

যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিস

এমনই একজন জসিম মিয়া। মালামালগুলো কার, এভাবে নিয়ে যাচ্ছেন কেন, কোথায় নিচ্ছেন জানতে চাইলে  তিনি জবাব দেন, আমি একা নিচ্ছি না। সবাই নিচ্ছে, তাই আমিও নিচ্ছি।

ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগী সালমা বেগম বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যা দেখলাম এ বিষয়ে আর কী বলবো। দেখতেই তো পারছেন অনেকে এসে জিনিসপত্র খুলে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলছে না।

কার জিনিস কে নিচ্ছে বোঝার কোনও উপায় নেই

এ প্রসঙ্গে জানতে চাইলে বঙ্গবাজারের ওই স্পটে নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশানার শাহিনুর যিয়াদ বাংলা ট্রিবিউনকে বলেন, মালামাল নিয়ে যাওয়ার বিষয়ে যাদেরই জিজ্ঞেস করেছি তারাই বলছে এখানে তার দোকানে রয়েছে। এজন্য সেভাবে আমরা কিছু বলতে পারছি না। যাদের মালামাল তারাও নিচ্ছে। এদের ফাঁকে অন্যজনরাও নিচ্ছে। এতোগুলো মানুষের মধ্যে বোঝা মুশকিল প্রকৃত মালিক কে।

ছবি: নাসিরুল ইসলাম ও কবির হোসেন। 

/কেএইচ/এফএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
যে যা পারছে নিয়ে যাচ্ছে
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই