কে কত ভোট পেলেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ২২:০২আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৩:২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। এ নির্বাচনে তিন লাখ ২৫ হাজার ২০৫ ভোটারের মধ্যে ৩৭ হাজার ৪২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৩৮৩ ভোট। কাগুজে ব্যালটে অনুষ্ঠিত এ ভোটে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আলোচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন মোট কাস্টিং ভোটের ৭৭ শতাংশ। হিরো আলম পেয়েছেন ১৪ দশমিক ৯৯ শতাংশ।

নির্বাচনে এই দুই প্রার্থী ছাড়া অন্য সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনি আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের এক-অষ্টমাংশের (সাড়ে ১২ শতাংশ) কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

নির্বাচনে কাস্টিং ভোটের মধ্যে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান পেয়েছেন এক হাজার ৩২৮ ভোট (৩ দশমিক ৫৬ শতাংশ), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট (২দশমিক ৪৭ শতাংশ), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ২০২ ভোট (শূন্য দশমিক ৫৪ শতাংশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট (শূন্য দশমিক ১১ শতাংশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকতার হোসেন ৬৩ ভোট (শূন্য দশমিক ১৭ শতাংশ) এবং স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞা ৫২ ভোট (শূন্য দশমিক ১৪ শতাংশ)।

/ইএইচএস/এফএস/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
কে কত ভোট পেলেন?
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি