স্বতন্ত্র প্রার্থী তারিকুলের ভোট বর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১০:৩৩আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৫:১২

অনিয়ম, কারচুপি ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছিলেন। 

সোমবার (১৭ জুলাই) সকাল ৯টায় বনানী মডেল স্কুল কেন্দ্রে এসে কেন্দ্র পরিদর্শন শেষে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। 

ভোট বর্জন করে তিনি বলেন, ‘আমি একজন প্রার্থী। অথচ প্রথমে আমাকে কেন্দ্রেই ঢুকতে দেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করেন, ‘প্রতিটা কেন্দ্রে জোর করে নৌকা প্রতীকে সিল মেরে নিচ্ছে। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি প্রহসনের নির্বাচন বর্জন করছি।’

কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার বিষয়টি জানানো হলেও প্রশাসন ও নির্বাচনের দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটরা কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ করেন এই প্রার্থী। তিনি বলেন, ‘তারা (ম্যাজিস্ট্রেট) নীরব ভূমিকা পালন করছেন।’

বর্তমান নির্বাচন কমিশন তার মেয়াদে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে করলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হচ্ছে ব্যালটে। তবে ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়।

/এএইচএ/ইউএস/
টাইমলাইন: ঢাকা-১৭ উপনির্বাচন
১৭ জুলাই ২০২৩, ২২:০২
১৭ জুলাই ২০২৩, ১৫:০৯
১৭ জুলাই ২০২৩, ১০:৩৩
স্বতন্ত্র প্রার্থী তারিকুলের ভোট বর্জন
১৭ জুলাই ২০২৩, ০০:০৫
সম্পর্কিত
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি